শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কমিটি গঠন: কাশেম সভাপতি ও রেজা সম্পাদক

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ঢাকায় বসবাসকারী সাতক্ষীরা জেলার বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২৬ কার্যবর্ষ) কমিটি গঠন ও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আনন্দঘন পরিবেশে বুধবার (১৯ ফেব্রুয়ারি ‘২৫) সন্ধায় রাজধানীর পান্থপথে রংগন টাওয়ারে সমিতির কার্যালয়ে সকলের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী আবুল কাশেমকে সভাপতি ও রেজাউল হক রেজাকে সাধারণ সম্পাদক করে এই কমিটি করা হয়। পরে সমিতির পূর্বের কমিটি নব-কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-১ মো: সামছুল আলম, সহ-সভাপতি-২ এ্যাড. মো: হুমায়ুন কবীর, সহ-সভাপতি-৩ ইকবাল মাসুদ, সহ-সভাপতি-৪ ব্যারিস্টার মো: ইমরুল হায়দার, সহ-সভাপতি-৫ শেখ রেজাউল করিম, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, যুগ্ম অর্থ সম্পাদক মো: আফতাবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এস এম মাজহারুল আনোয়ার, সম্পাদক সমাজকল্যাণ ও উন্নয়ন মো: শফিকুল ইসলাম (শফিক), শিক্ষা সম্পাদক প্রণব কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইন্জিঃ মো: আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো: আলমগীর হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মো: শাহিদুজ্জামান (রিপন), মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো: তুহিনুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ছাবিনা ইয়াসমিন মুক্তি, আশ্রয় ও সাহায্য বিষয়ক সম্পাদক শেখ শরীফ উল্লাহ, সেবা ও চিকিৎসা সম্পাদক ডা. খুরশিদ উজ্জামান, কর্মসংস্থান সম্পাদক মুন্সী আব্দুর রাফেদ, আইন সম্পাদক মো: মকসুদ হাসান খান।

এছাড়াও সদস্য কাজী সিদ্দীকুর রহমান, মো: আফসার আলী, আ. রহমান, ইন্জিঃ মো: মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম জয়তু, মোস্তফা বকুলুজ্জামান, মরিয়ম মনসুর, এস এম আব্দুল হালিম, সরদার নূরুল হুদা, মো: আতাউর রহমান, মো: আহসানুল্লাহ রাসেল, এস এম শরীফুজ্জামান ও আশুতোষ সরকার রাজ মনোনীত হন।

সবশেষে নব-কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!