শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় আগুনে পুড়ে যাওয়া পরিবারে পাশে উপজেলা নির্বাহী অফিসার

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার কোমরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে যাওয়া পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান।

বুধবার (১৯ ফেব্রুয়ারী ‘২৫) ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তিনি। গত ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) রাতে কোমরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে আনারুল ইসলামের বাড়িতে  বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। এতে বসতবাড়ি ও গোয়ালে থাকা ২টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছায় হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি।

এই অসহায় পরিবারটির কথা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান, অসহায় পরিবারটির কথা জানতে পেরে তাৎক্ষনিক ভাবে তাদের পরিবারে নগদ অর্থ, খাদ্য সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবানদের এসব অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি। এদিকে এসব সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ। এরআগে ওই অসহায় পরিবারে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!