শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরাম’র মাসিক সম্মেলন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি ‘২৫) বিকাল ৩টায় ভিলেজ ডক্টরস ফোরাম’র কার্যালয়ে এ মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ মাসিক সম্মেলনে ভিলেজ ডক্টরস ফোরাম’র উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: আলমগীর হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা জামায়াতের আমীর ও ভিডিএফ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভিডিএফ’র উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, ভিডিএফ’র উপদেষ্টা মাওলানা সামছুল আরেফিন, ভিডিএফ’র সহ-সভাপতি ডা: আ: আজিজ, বায়তুলমাল সম্পাদক ডা: আবু হাসান, প্রচার সম্পাদক ডা: তাসনিম আলম, অফিস সম্পাদক শেখ রেজওয়ান আলী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। বক্তরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি স্বাস্থ্যসমৃদ্ধ জাতি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন। একজন ডাক্তারের যেমন মানুষ সেবার প্রয়োজন তেমনি ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষ যতটা দাওয়াতী কাজ করতে না পারে তার থেকে দ্বিগুন পারে একজন গ্রাম ডাক্তার। এজন্য সমাজে গ্রাম ডাক্তারের বা পল্লী চিকিৎসকদের ভুমিকা অনেক বেশি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!