শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলার মাঠ এর শুভ উদ্বোধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৯ বার পড়া হয়েছে

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” — এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জে শীতকালীন ব্যাডমিন্টন খেলার মাঠ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর ২০২০) গোপালগঞ্জ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র যৌথ আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এ মাঠের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের মাননীয় জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

এ সময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র বিজ্ঞ বিচারকগণ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধনের আগে মাঠের চারপাশে বর্ণিল রংবেরঙের বেলুন দিয়ে মাঠ সাজানো হয় এবং আমন্ত্রিত দর্শকদের (বিজ্ঞ বিচারক গণ) জন্য বসে ব্যাডমিন্টন খেলা দেখার সুব্যবস্থা রাখা হয়।

পরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ‘র অনুরোধে উপস্থিত সকল বিচারক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফটোসেশনে অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!