শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরের ননীক্ষীর হাই স্কুল মাঠে এনপিএল টি-২০ সিজন ৫ ফাইনালে ননীক্ষীর সুপার কিংস জয়ী

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ননীক্ষীর হাই স্কুল মাঠে ননীক্ষীর যুব একতা পরিষদের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি ‘২৫) সকাল ১০ টা থেকে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ১৮৬ রান করে ননীক্ষীর সিক্সারস যুব একতা ক্লাব। জবাবে ননীক্ষীর সুপার কিংস যুব একতা ক্লাব ১৯২ রান ও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে ১ উইকেটে জয় লাভ করে।

উক্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন পরাজিত টিমের খেলোয়াড় কালন মোল্যা। ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন মহাসিন মুন্সী ও কাইয়ুম শেখ। 

উক্ত ক্রিকেট খেলায় ননীক্ষীর যুব একতা পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ মোহাম্মদ জিন্নাহ, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন লিটন শেখ, ননীক্ষীর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ সরদার, জেলা বিএনপি’র শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী শেখ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!