শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

“রক্ত করিব দান, বাঁচাব শত প্রাণ” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি’২৫) বিকাল ৩টায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার নুর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের শিক্ষক মো. আবু তালেব, ইউপি সদস্য ডাক্তার মো. নজরুল ইসলাম, মানহা হাসপাতালের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের সদস্য জাহিদ হাসান মাসুম, সাগর মোল্লা, আবুল হাসান, রাহান বাবু, রেহানা পারভীন, ইরানি আক্তার, মহিবুল্লাহ, আবু রায়হান, মিলন হোসেন, সজিব হোসেন প্রমুখ। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মানহা হাসপাতাল। মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা, ওজন ও প্রেশার মাপা সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে দেড় শতাধিক লোক অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!