শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ‘২৫) দিনব্যাপী পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর বড় ভেটখালী মুন্ডা পল্লী সংলগ্ন মাঠে এ মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।

স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের উদ্যোগে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে প্রতিযোগিরা প্রতিযোগিতাস্থলে মোরগ নিয়ে হাজির হন। প্রতিযোগিতায় প্রায় এক থেকে দেড় হাজার মোরগ দিনভর জমজমাট লড়াইয়ে মেতে ওঠে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কৈখালী এলাকার অচিন্ত্য মন্ডল বলেন, আমি অনেক বছর ধরে এখানে এই লড়াইয়ে অংশগ্রহণ করি। এছাড়াও আমাদের এলাকার অনেকে এখানে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। ফলে আমরা এই লড়াই এর জনয় প্রশিক্ষণ দিয়ে মোরগ পালন করি। দেশের নানা প্রান্তে খেলা হলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা এই খেলাকে ধরে রেখেছি। এখানে এসে আমাদের ভালো লেগেছে এত মানুষ আমাদের মোরগের এই খেলা উপভোগ করেছে। 

শ্যামনগর উপজেলা সদর থেকে মোরগ লড়াই দেখতে আসা উৎপল মন্ডল বলেন, আমাদের দেশে গ্রামীণ লোকজ খেলা হিসেবে বিভিন্ন খেলার প্রচলন ছিল। কাবাডি, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই ইত্যাদি খেলাগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। মুরুব্বিদের কাছে প্রায়ই যে হারানো ঐতিহ্যের কথা শোনা যায়, এই মোরগ লড়াই ছিল সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম এই এলাকায় এই ঐতিহ্যবাহী লড়াই হচ্ছে এজন্য চলে আসলাম এবং দেখে খুব ভালো লাগলো।

মোরগ লড়াই আয়োজক কমিটির প্রধান সুশান্ত মুন্ডা জানান, পৌষের শেষ দিনে পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে এক থেকে দেড় হাজার মোরগ নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!