শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় আনসার ভিডিপির রক্তদান কর্মসূচি পালন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। ১ জানুয়ারি’২৫ থেকে দিবস উপলেক্ষ্য স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দেবহাটা উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার রক্তদান গ্রুপটি সার্বিক পরিচালনায় আছেন মানবিক আনসার নুর হোসেন। তিনি জানান, “রক্ত করিবো দান, বাঁচাবো শত প্রাণ” এই মহতি স্লোগানকে অন্তরে ধারণ করে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই রক্তদান গ্রুপে সকল সদস্য-সদস্যাগন প্রতিনিয়ত অত্র বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন স্থানে মূমুর্ষূ, দুস্থ ও অসহায় রোগীর জীবন বাঁচাতে সেচ্ছায় রক্ত প্রদান করে যাচ্ছি। এই মহতি কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আপনাদের নি:স্বার্থ ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকবে। আপনারা ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন এইটায় আমাদের মূল প্রত্যাশা।

জানা গেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ভিডিপি সদস্যরা দেশের আর্থ- সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপুজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলছে আনসার ও ভিডিপি বাহিনী। এছাড়া ভিডিপি সদস্যরা বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ-গৃহপালিত পশুপালন, মৎসচাষ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!