বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

শ্যামনগর থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ‘২৪) দুপুর ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রাম থেকে উক্ত হরিণের মাংস গুলো জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা।

বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে কয়েকজন চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনবভিাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় চকবারা গ্রামে ছবেদ গাজীর ছেলে ইয়াছিন গাজীর বাড়িতে হানা দিয়ে তিন কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে, এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ওই শিকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে সক্ষম হননি তারা। জব্দকৃত মাংস গুলো পরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় বন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!