মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা  কালিগঞ্জে ভু য়া চিকিৎসকের বি রু দ্ধে অ ভি যা ন, ভ্রাম্যমাণ আদালতে কা রা দ ণ্ড  সর্বোচ্চ সেবার ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু 

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর চাচির রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং জননেতা শেখ হেলাল উদ্দিন এম.পি’র মাতা মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ কার্যালয়ে আছর নামাজ আদায় শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের সভাপতিত্বে, গওহরডাঙ্গা মাদ্রাসার হুজুরের পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, প্রচার সম্পাদক এম বদরুল আলম, অ্যাড. রাকিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল ওহাব শেখ, পৌর আ. লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পাটগাতি ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা, বর্ণি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ জমাদ্দার সহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া মাহফিল শুরুর পূর্বে আয়োজক কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীরা আগত মুসল্লিদের মাঝে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে স্বাস্থ্য সম্মত মাস্ক বিতরণ করেন। পরে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!