শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দুবাই থেকে ভাইয়ের পাঠানো পোশাক গায়ে পরা হলো না দেবহাটার নয়নের

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন আস্কারপুর গ্রামের রেজাউল গাজীর পুত্র আরিফুল ইসলাম নয়ন (২৩) ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আস্কারপুর এলাকার রেজাউল গাজীর ছেলে।

জানা গেছে, সকালে পরিবারের লোকজন নয়নকে না খুঁজে পেলে বাগানের দিকে যেয়ে পুকুরের পাড়ে একিটি আম গাছের ডালে রশি দিয়ে ঝুলে থাকতে দেখে। পরিবারের দাবি ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত ১ ঘটিকায় নয়ন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। পরে তারা দেবহাটা থানা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ৯ টার দিকে নয়নকে পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে নয়নের পিতা রেজাউল গাজী জানান, আমার ছোট ছেলে নয়নকে বিয়ে দিয়েছি নলতা মাঘুরালী মৃত মোহাম্মাদ আলী সরদারের নাতনি জান্নাতুনের সাথে। মেয়েটি এতিম ও বুদ্ধিপ্রতিবন্ধী জেনেও আমরা মেনে নিয়েছিলাম। দুই সপ্তাহ আগে বৌমা আমার স্ত্রীর ও বড় বৌমার সাথে ঝগড়া করলে, তার মামা সাদ্দামকে খবর দিলে তারা ঐদিন এসে বৌমাকে নিয়ে যান। পরে তারা নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানের কাছে বিচার দিলে আমরা মঙ্গলবার দুপুরে বসাবসি করি। সেখানে চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে, উল্টে শুধু তাদের কথা শুনে এক পক্ষ বিচার করে ও অনেক অপমানজনক কথা বার্তা বলে। এসব কারণে রাতে আমার ছেলে নয়ন আত্মহত্যা করেছে। নয়নের চাচাতো ভাই বাদশা জানান, নয়নের বড় ভাই আশরাফুল দুবাই তে কাজ করেন। গতরাতে নয়নের জন্য জুতা, জামা, মোবাইল, বডি স্প্রে সহ বিভিন্ন উপহার পাঠিয়েছেন। আর সকালে আমরা নয়নের লাশ দেখতে পাচ্ছি। এতসব পোশাক নয়নের আর পরা হলো না। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, আস্কারপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!