শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটা উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর’২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শরীফ ইকবাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপ-জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উত্তরণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।

সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আবু আবদুল্লাহ আল আজাদ, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সালাউদ্দীন আহম্মেদ সহ বিভিন্ন পর্যয়ের সদস্যরা। এসময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।

এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা। পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে পুষ্টি পরিকল্পনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!