শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

নারী উন্নয়ন সংস্থার পক্ষে তালায় ছাগল বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে শনিবার (১৬ ডিসেম্বর ‘২৪) দুপুরে বিশেষ বরাদ্দের দ্বিতীয় কিস্তির আওতায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের ১২ জন দুস্থ নারীকে একদিনের ছাগল প্রতিপালন প্রশিক্ষণসহ প্রত্যেককে দুইটি করে মোট ২৪ টি ছাগিসহ ক্যালসিয়াম, কৃমিনাশক ও ভিটামিন ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারী উন্নয়ন সংস্থার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম। নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশান আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ তানিয়া খাতুন ও প্রশিক্ষক মাসাদুল ইসলাম।

উল্লেখ্য যে, বিগত ৯ জুলাই প্রথম কিস্তির আওতায় বিশেষ বরাদ্দের মাধ্যমে ১৮ জন দুস্থ নারীর দুটি করে মোট ৩৬ টি ছাগী, ক্যালসিয়াম কৃমিনাশক ও ভিটামিন ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ঐ সময়ের নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!