শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত:স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে আন্ত:স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) বিকাল ৩ টায় সাতক্ষীরার শ্যামনগরের আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর থানার এস আই জনাব কামরুল ইসলাম আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদার, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মনোদীপ কুমার সরকার, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী ও প্রজেক্ট অফিসার সুলতা সাহা প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, পুরুষের পাশাপাশি নারীদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে নারীদের। গ্রাম পর্যায় থেকেই খেলোয়াড় তৈরি করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে।

খেলায় আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ১/০ গোলে চ্যাম্পিয়ন হয় এবং তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!