শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের আলোচনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি থেকে অপুষ্টি দূর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর ‘২৪) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ ইকবাল এর সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীর পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অফিসার বিলকিস আরা চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ, আইডিয়ালের সমরেশ কুমার, সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার মশিয়ার রহমান, আশার আলোর আল আমিন প্রমুখ।

মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস। সমাজে পুষ্টির অভাব পুরণ করতে সঠিক বাজেট পরিকল্পনা, সুষ্ঠ বন্ঠন, মায়েদের শিক্ষা প্রদান করার পাশাপাশি প্রত্যের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। সেই সাথে বাল্য বিবাহ বন্ধ, অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণ থেকে বিরত করতে হবে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে নাগরিকদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে পুষ্টিহীনতা দুর হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!