সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির শিশুকে প্র লো ভ ন দেখিয়ে ধ র্ষ ণ, তথ্য লু কা তে হাসপাতালে সাংবাদিকদের প্র বে শে বাঁ ধা  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তালার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অ নি য় মঃ অ ভি যো গ কা রী কে হ ত্যা র হু ম কি ডুমুরিয়ায় দূর্যোগ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা সাতক্ষীরায় ৮২০ জন কৃষকের মাঝে ৪১০০ গাছ বিতরণ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন

মাটি চা’পা পড়ে আশাশুনিতে শ্রমিকের মৃ’ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর ‘২৪) দুপুরে মরিচ্চাপ নদের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জামিরুল ইসলাম উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, জামিরুল, তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুলসহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে স্তুপ করা মাটি ধ্বসে পড়লে জামিরুল মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!