শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ভারতীয় হাই কমিশনের আয়োজনে নজরুলের শ্যামাসঙ্গীত অনুষ্ঠিত

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীতের একটি সংগীত সন্ধ্যার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। মঙ্গলবার (১২ নভেম্বর ‘২৪) বিকেলে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রেএই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। মা কালীকে নিয়ে নজরুল শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলোকে শ্যামাসঙ্গীত বলা হয়।

এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামাসঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য, এবং এটি আমাদেরকে এই দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণ করার একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!