শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘ’র্ষে নি’হত-১, আ’হত -৬

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের চাঁদপুর পাওয়ার হাউস এলাকায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে লক্ষীকান্ত মন্ডল (৫৭)নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে। একই সময় মহেন্দ্রে থাকা ৬ যাত্রী আহত হয়েছে।

নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে।

আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল , মনীষা, সীতা মন্ডল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের চাঁদপুর পাওয়ার হাউস সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী নিহত লক্ষী কান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্ত সহ ৬ জন মহেন্দ্র যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেবহাটার চাদপুর এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে পড়ে ৬ জন শুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভাই লক্ষীকান্তের মৃত্যু হয়। অপর আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান তিনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি নলতায় তেল পাম্পের কাছে আটকের পর কালীগঞ্জ থানা পুলিশ হেফাজাতে নিয়েছে। আর মাহিন্দ্রটি দেবহাটা থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাস সহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!