রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর’২৪) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  সদর উপজেলা হলরুমে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে সব সময় প্রণোদনা সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষকরা হলো দেশের প্রাণ।  

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, কৃষক মেহেদী হাসান প্রমুখ। 

সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। সদর উপজেলার ৫০ জন কৃষকের মাঝে খেসারি বীজজন প্রতি ৮ কেজি, ১৭০ জন কৃষকের মাঝে গম বীজ জন প্রতি ২০ কেজি,  ৬০ জন কৃষককে পেঁয়াজের বীজ জনপ্রতি এক কেজি ও ১১০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ ১ কেজি করে বিতরণ করা হবে। সরিষা, গম, পেয়াজ ও সূর্যমুখী বীজ কৃষক প্রতি ১ বিঘার জন্য বীজ, ডিএপি সার ১০ কেজি, ৫কেজি এমওপি সার বিতরণ করা হবে। 

এসময় সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি অফিসার, সুবিধাভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান শাহরিয়া। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!