বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

জামায়াতের কেন্দ্রীয় আমীরে বক্তব্যে কুটুক্তি, উত্তাপ্ত পারুলিয়া

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াত ইসলামের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দেওয়ার একটি ভিডিও সময় টেলিভিশনে প্রকাশ হয়েছে।

ওই ভিডিওতে সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির ছেলে ছাত্রলীগ কর্মী শাহিন কাদির জয় (Shahin Kadir Joy) অপমানসূচক মন্তব্য করেন।

বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তীব্র ক্ষোভ আর উত্তেজনা দেখা দিতে থাকে স্থানীয় জনতার মাঝে। শাহিন কাদির জয়ের ব্যক্তিগত ফেসবুক থেকে করা ওই মন্তব্যে হুবহু তুলে ধরা হল, “ ৭১ সালের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশকে স্বাধীন করা হয়েছে কোথায় ছিলো সেদিন তোমার মায়া কান্না, মায়া কান্না তো দূরের কথা অনুতপ্ত ও হও নাই বরং বলছো এটা দোষে কিছু করে নাই…… মুরুব্বি মুরুব্বি ওহু ওহু অভিনয় টা আরেক টু ভালো হওয়ার দরকার ছিলো” এদিকে এই ঘটনা কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হতে থাকে।

শনিবার (১৯ অক্টোবর ‘২৪) দুপুরের দিকে পারুলিয়া বাসস্টান্ড এলাকায় আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের মোমেনা বস্ত্রলায় নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে আসলে শাহিন কাদির জয়কে স্থানীয় উত্তেজিত জনতা আটকে দেয়। মুহূর্তের মধ্যে বাসস্টান্ড এলাকায় অসংখ্য জন সাধারণ জড়ো হতে থাকে। পরে বিষয়টি চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছালে সেনা সদস্যদের খবর দেওয়া হয়। সেনা সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে আনেন।

এঘটনার পর শনিবার রাতে শাহিন কাদির জয় তার ফেসবুক থেকে আরো একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়ে লেখেন, “ সংবাদ মাধ্যম সময় টেলিভিশনে শ্রদ্ধেয় জামাতের আমীরের বক্তব্যের অংশে আমি একটি কমেন্ট করেছিলাম আমার কমেন্টের জন্য আপনারা যারা ব্যথিত হয়েছেন কিংবা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গার প্রতি আমার শ্রদ্ধা এবং এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!