বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

দেবহাটায় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন: আহবায়ক গোলাম ফারুক, সদস্য সচিব রুহুল আমিন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং: এস-১২০৬৮) উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর’২৪) সকাল ১০টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেবহাটা শাখার সভাপতি আব্দার রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ শামছুদ্দীন মাসুদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম।

কার্যকরী সদস্য মাগফি আজমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কালিগঞ্জ শাখার সভাপতি এস,এম, গোলাম রহমান, সহকারী শিক্ষক ও সিনিয়র সহ-সভাপতি হেণা পারভীন, সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, যুগ্ম সম্পাদক প্রতাপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন গাজী, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক উত্তম কুমার, সহ-সমবায় ও সমাজকল্যান সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য তালিম হোসেন ও সহকারী শিক্ষক সৌভিক ঘোষ। সাধারণ সভায় দেবহাটা শাখার কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ও জেলা কমিটির অনুমতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

২য় অধিবেশনে কালিগঞ্জ শাখার সভাপতি এস, এম গোলাম রহমানের সভাপতিত্বে উপস্থিত সকলের মতামত, প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। এতে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম ফারুক আহŸায়ক, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব হোসেন ও পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজ হাসান যুগ্ম-আহŸায়ক, নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন গাজী সদস্য সচিব, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিক, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাগফি আজম, টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইদ শিমুল, আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আশরাফুল আলম, বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার ঘোষ, খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা খাতুন, দক্ষিণ নাজিরেরঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ কুমার ঘোষ, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তালিম হোসেন, উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আছাফুর রহমান, আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল হক ও টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেনা পারভীনকে সদস্য করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!