শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে পূজা অর্চনা ও দীপাবলীর আলোকসজ্জার মধ্যে দিয়ে শ্রী শ্রী কালী পূজা(শ্যামা পূজা) উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৮৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পূজা অর্চনা ও দীপাবলীর আলোকসজ্জার মধ্য দিয়ে শ্রী শ্রী কালী পূজা (শ্যামাপূজা) -১৪২৭ উদযাপিত হয়েছে।

শ্রী শ্রী কালী পূজা উদযাপন উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে মোমবাতি প্রজ্জ্বলন, উলুধ্বনি, ঢাক—ঢোলের তালে ভক্তিমূলক গান ও ভক্তবৃন্দের পূজা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ পূজা অর্চনা পালন করা হয়েছে।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে পূজা অর্চনা প্রাণের উৎসবে রূপান্তরিত হয়। এখানে ভক্তবৃন্দরা মায়ের চরণে প্রসাদ উৎসর্গ করে মায়ের আশীর্বাদ কামনা সহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাঃ অরুণ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক, গোপালগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক মঙ্গল চন্দ্র বিশ্বাস, ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, দ্বিজেন্দ্র নাথ ঢালী, রনেন মন্ডল, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর আমন্ত্রিত অতিথি ও ভক্তবৃন্দ শহরের বটতলায় ঐতিহ্যবাহী রায় বাড়ির কালি মন্দিরে পূজা অর্চনা, দীপাবলী, আলোকসজ্জা, ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!