বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

শ্যামনগরে নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে হাতে কলমে প্রশিক্ষণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে উদ্যোক্তার কোয়েল খামারে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর’২৪) বিকাল ৫ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার খামার পরিদর্শনের মাধ্য দিয়ে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম। উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
উদ্যোক্তা বলেন, সার্বিক সহযোগিতার অভাবে উদ্যোক্তারা মনোবল হারাচ্ছে। কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। এছাড়া সরকারিভাবে যদি সহযোগিতা থাকে তাহলে কোয়েল পাখি পালনে লাভবান হওয়া সম্ভব। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।এসব নারীদের কোয়েল পাখি পালনে কোন ধরনের সমস্যা দেখা দিলে তিনি নিজে ফ্রি পরামর্শ দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

সুদীপ্তা রানী বলেন, এর আগে আমি কোয়েল পালনের উপর হাতে কলমে কোন প্রশিক্ষণ পায়নি। আজ হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!