বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মাঝে ডিগনিটি কীট বিতরণ 

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ খুলনার পাইকগাছা উপজেলায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার (২৮ আগষ্ট ‘২৪) সকাল ১০ টায় ১০০০ কিশোরী, যুব নারী ও দরিদ্র পরিবারের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রহমান, প্রধান শিক্ষক, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়,  প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন এস.এম এনামুল হক, সাবেক চেয়ারম্যান, ৫নং সোলাদানা ইউপি। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন দেবব্রত কুমার গাইন , প্রকল্প সমন্বয়কারী, লিডার্স।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিযুষ কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ঠাকুর দাস সরদার, সহকারী শিক্ষিকা লতিকা ঢালী ও প্রতিমা ব্যানার্জী। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর বিদ্যুত মন্ডল, হিসাবরক্ষক, ফিল্ড ফ্যাসিলিটেটর অনন্যা বৈরাগী, আলমগীর হোসেন, আবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স কর্মকর্তা এস.এম আফজাল হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় কিশোরী ও দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে ডিগনিটি কিট বা মর্যাদা উপকরন বিতরণ করেছে তা উপকুলীয় কিশোরী ও যুব নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ৩০০০ পরিবারে কিশোরী ও যুব নারীদের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!