বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

বন্যার্তদের সহযোগীতার জন্য দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশনের আত্নপ্রকাশ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৪৭২ বার পড়া হয়েছে

শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সুধিজনদের নিয়ে বন্যার্তদের সহ বিভিন্ন মানুষের সেবায় কাজ করার লক্ষে সাতক্ষীরার দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন আতœপ্রকাশ করেছে।

আজ শুক্রবার (২৩ আগস্ট ‘২৪) উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সম্মলিত এ উদ্যোগ গ্রহন করা হয়।

উপস্থিত সকলের সম্মলিত মতামতের ভিত্তিতে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে আহবায়ক, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইল্লাহ আল তারিক সদস্য সচিব, কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ফারুক হিসাবরক্ষক, শিক্ষার্থী ইকরাম হোসেন সহকারী হিসাবরক্ষক, কার্যনির্বাহী সদস্য সংবাদকর্মী মীর খায়রুল আলম, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আশরাফুল কবির, শিক্ষক রুহুল আমিন, শিক্ষার্থী আশিকুজ্জামান ও সানি ইয়াছিন। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটিতে সদস্য সম্প্রসারিত করা হবে।

এছাড়া কমিটির প্রধান উপদেষ্ঠা হিসাবে পদাধীকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সরকারি কেবিএ কলেজের প্রভাষক রোভার নেতা আবু তালেব, পদাধীকার বলে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও রিপোর্টাস ক্লাবের সভাপতিকে মনোনিত করা হয়। আত্মপ্রকাশ করা অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনটি সচ্ছতার সাথে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন। একই সাথে উপজেলা থেকে বিচ্ছন্ন ভাবে সহযোগী সংগ্রহন না করে সম্মলিত ভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সংগঠনের ০১৯১৯-৪৭৪৮৬৩ (বিকাশ) নাম্বারে সর্বস্তরের মানুষের নিকট থেকে আর্থিক সহযোগীতার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!