শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটায় বৈষ*ম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শপথ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে র‌্যালি, আলোচনা সভা ও শপথ পাঠ করা হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট’২৪) বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও সুধীবৃন্দের আয়োজনে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে এ কর্মসূচি পালিত হয়।

শুরুতে একটি র‌্যালি সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন চত্বর থেকে বের হয়ে দেবহাটা বাজার প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভাতশালা সম্মলিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল মাহমুদ প্রমুখ। গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্যাহ, সহকারী শিক্ষক ফজলুল হক, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, শিক্ষক, শিক্ষার্থীগন। এসময় কোন প্রকার ঘুষ দুর্নীতিকে না বলি এবং সকল দূর্নীতিবাদের প্রতিহত করি। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কারোর উপরে অন্যায় বা নির্যাতনকে রুখে দিই। রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস না করে সঠিক ব্যবহার ও সুষম বন্টন নিশ্চিত করি। রাষ্ট্রের সকল পর্যায়ে গনতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করি। অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ি এই মর্মে সকলকে শপথ করা হয়। কুরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজারবাগ জামে মসজিদের ইমাম নুরুল হক। গীতা পাঠ করেন দেবহাটা পাঠবাড়ির পুরোহিত গৌতম গোস্বামী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!