শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটায় উপ-নির্বাচনে বকুল-তালা, কামরুল-ফুটবল প্রতিক নিয়ে মাঠে

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ প্রদান করেছে রিটার্নিং অফিসার।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই ‘২৪) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ করা হয়। যার মধ্যে জগন্নাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল তালা প্রতিক ও একই গ্রামের শামছুর রহমান সরদারের ছেলে কামরুল ইসলাম ফুটবল প্রতিক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর উভয় প্রার্থী প্রচার-প্রচারনায় নেমেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মাহামুদ হোসেন জানান, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের যাচাই-বাছাই শেষে আনিছুর রহমান বকুল তালা প্রতীক ও কামরুল ইসলাম ফুটবল প্রতীক পেয়েছেন। আগামী ২৭ জুলাই সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে মোট ভোটার আছে ২৩৭৭ জন, যার মধ্যে পুরুষ ১১৭৩ এবং নারী ভোটার আছে ১২০৪ জন।

উল্লেখ্য, নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান গত ৫ জুন তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!