শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষানবিশ আইনজীবীদের শ্রদ্ধা নিবেদন ও মানববন্ধন কর্মসূচী পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তারা লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদের দাবিতে সমাধিসৌধের ২নং গেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এ সময় বক্তারা বলেন, বিগত চার বছর বার কাউন্সিলের কোন পরীক্ষা হয়নি। ২০২০ সালে এমসিকিউ পরীক্ষা অংশ গ্রহন করে উত্তীর্ণ হই। মহামারি করোনার কারনে লিখিত পরীক্ষার তারিখ দেয়নি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অটো পাশ দিয়েছে। লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরিক্ষার মাধ্যমে সনদ প্রদানের দাবিতে আমরা একটানা ১২৮ দিন যাবত অনশন করে আসছি। আমাদের প্রতি বার কাউন্সিলের কোন সুদৃষ্টি আসেনি। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাব্বি স্মরন, একে মাহমুদ, মিলন শরীফ, নজরুল ইসলাম, জিলকদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!