শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

দেবহাটায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা, লুট হওয়া বন্দুক উদ্ধার

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ ও তার পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ বাদি হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে দেবহাটা থানায় এ মামলা দায়ের করেন। তবে লুট হওয়া বন্দুকটি শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহষ্পতিবার দিবাগত রাত দুটোর দিকে দেবহাটা থানার জগন্নাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়ির প্রধান ফটক ও কোলাবসিগ্যাল ফটকের তালা কেটে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাতদল ওই বাড়িতে ঢোকে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত, মুখ ও চোখ বেঁাধে নগদ ২৭ ভরি সোনার গহনা, ৬ লক্ষাধিক টাকা, দুটি মোবাইল ফোন, একটি লাইসেন্সকৃত বন্দুক ও একটি মটর সাইকেল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সুভাষ ঘোষ বাদি হয়ে শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

সুভাষ ঘোষ জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ির প্রাচীরের ভিতরের ধানের গোলার পাশ থেকে ডাকাত দলের সদস্যদের লুট করা বেলজিয়ামের দোনালা বন্দুকটি পাওয়া গেছে।
তিনি আরো জানান, শুক্রবার সকাল থেকে অধিক রাত পর্যন্ত পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা তাদের বাড়িতে অবস্থান করেছেন। এমনকি তাদের বাড়িকে ঘিরে রাতভর আইনপ্রয়োগকারি সংস্থার লোকজনের কড়া নজরদারি ছিল। এরই মধ্যে কিভাবে বন্দুক ডাকাত দলের সদস্যরা রেখে গেলো তা তার বোধগম্য নয়।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী জানান, শুক্রবার ভোর সোয়া চারটার দিকে ডাকাত দলের সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে চলে যায়। নামাজের সময় হয়ে আসায় তাদের গাজীরহাট মেইন রোড দিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা বিলের দিক দিয়ে চলে গেছে বলে তিনি মনে করেন। তবে খলিষাখালির বিস্তীর্ণ সরকারি জমি জবরদখল করে মাছ চাষের সুবিধার্থে বিএনপি নেতারা সন্ত্রাসী লালন করে চলেছেন। এ কারণে এলাকায় আতঙ্ক বাড়ছে। ঘটছে সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতির মত ঘটনা। ২০১৩ সালে সুভাষ ঘোষ ও তার চার ভাইয়ের বাসায় লুটপাট শেষে জামায়াত শিবিরের তাণ্ডবের পর অগ্নিসংযোগ, ২০২২ সালে ওই বাড়িতে চুরি ও বৃহষ্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন মামলা রেকর্ডের কথা নিশ্চিত করে বলেন, খোয়া যাওয়া বন্দুকটি উদ্ধার করা হয়েছে। তবে শনিবার দুপুর দেড়টা পর্যন্ত কোন গ্রেপ্তার নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!