শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান সবুজের জনসেবায় নানা উদ্যোগ

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। গত ২১ মে ২য় ধাপে দেবহাটায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। এতে দেবহাটা উপজেলা পরিষদে ৩ পদে ৯জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। যার মধ্যে হাবিবুর রহমান সবুজ সর্বোচ্চ ভোট পেয়ে ২য় বারের মত উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন নিয়ে গঠিত দেবহাটা উপজেলা। যার আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার যা ৬৮ বর্গমাইলের সমান। এই উপজেলায় জনসংখ্যা ১,৫১,৭১৭ জন। আর এখানে বর্তমানে ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন। মহিলা ভোটার ৫৫ হাজার ৪৭১ জন। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫% ভোট কাস্ট হয়। এরমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ৩৬ হাজার ৮শত ৬৮টি ভোট।

হাবিবুর রহমান সবুজ জানান, ২০০০ সালে দেবহাটা পাইলাট হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। পরে দেবহাটা কলেজ থেকে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ থেকে ২০০৭ সালে ডিগ্রি পাশ করে খুলনা বিএল কলেজে ¯œাকোত্তর ডিগ্রি (মাস্টার্স) ভর্তি হন। সেখান থেকে ইসলামিক ইতিহাসে ২০০৯ সালে উত্তীর্ণ হন। এর মধ্যে তিনি ২০০০ সালে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। টানা ২০১২ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পান তিনি। বর্তমানে তিনি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর ডিআরএম আইডিয়াল কলেজে প্রভাষক হিসাবেও দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি আরো জানান, ছাত্র রাজনীতি করা কালে তার তীব্র ইচ্ছা জাগে জনগণের প্রতিনিধি হিসাবে মানুষের পাশে থাকবেন। তারই ধারাবাহিকতায় ৩৩ বছর বয়সে প্রথম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। সেবার তিনি ২৫ হাজার ভোট পেয়ে জয়ী হন। পরবর্তীতে ২য় বার নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে তিনি প্রায় ৩৭ হাজার ভোট পেয়েছেন। তিনি মনে করেন যে ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ছোট এই উপজেলায় যে পরিমান ভোট পেয়েছেন তা দেশের সর্বোচ্চ ভোট। এবার নির্বাচনে জয়ী হয়ে অনিয়ম-দুর্নীতি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন তিনি। এছাড়া সরকারের উন্নয়ন সঠিক ভাবে বাস্তবায়ন ও মানুষের কাছে তুলে ধরতে কাজ করবেন তিনি। পাশাপাশি গ্রাম পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার করতে মসজিদ এবং মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা কমনা করেছেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!