মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পেলেন ২২ জন সাতক্ষীরায় আম কুড়াতে যেয়ে ব জ্র পা তে অ্যাড. কামরুন্নাহার ছবির মৃ ত্যু আওয়ামীলীগ থেকে প দ ত্যা গ করলেন নূরনগর ইউপি চেয়ারম্যান বনজীবী নি হ তে র ঘটনায় বিজিবি মো তা য়ে ন, এলাকায় থ ম থ মে পরিবেশ বি রা জ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জ ব্দ ফলোআপ: সুন্দরবনে বনকর্মীর গু লি তে জেলে নি হ ত, লা শ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হা ম লা সাতক্ষীরায় ব্যবসায়ীর দোকানপাট ভা ঙ চু র ও লু ট পা টের প্র তি বা দে সংবাদ সম্মেলন

জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২০) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম.হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ সালে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!