শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটার কুলিয়ায় উপ-নির্বাচনে রওনকুল ইসলাম জয়ী

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী হয়েছেন।

আজ রবিবার (২৮ এপ্রিল’২৪) এ উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ২৭৬৮ ভোটের মধ্যে সাবেক ইউপি সদস্য রওনকুল ইসলাম রিপন টিউবওয়েল প্রতিক নিয়ে ১৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনিসুজ্জামান (সুজল) ফুটবল প্রতিক নিয়ে ৭৪১ ভোট এবং অপর প্রার্থী আমানউল্লাহ হোসেন তালা প্রতিক নিয়ে ৬৮৮ টি ভোট পেয়েছেন। আর বাতিল হয়েছে ২৪টি ভোট।

উল্লেখ্য যে, কুলিয়া ইউনিয়নের বহেরা ওয়ার্ডের মেম্বার সামছুজ্জামান (ময়না), গত ২৩ জানুয়ারি-২৪ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার পরিপেক্ষিতে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে রওনকুল ইসলাম রিপন বিগত ১৭বছর ইউপি সদস্য হিসাবে ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০২২ সালে অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে রওনকুল ইসলাম রিপন পরাজিত হন। কিন্তু উপ-নির্বাচনে অংশ নেওয়া ৩ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!