বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের সময় বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী খালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়ালের নাম গাজী মনিরুজ্জামান বাচ্চু (৪২)। তিনি সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে। 
নিহত মৌয়ালের শ্যালক আশিকুর রহমান জানান,গত ২ এপ্রিল বনবিভাগ থেকে অনুমতি (পাশ) নিয়ে মধু কাটতে যান তার দুলাভাই মনিরুজ্জামান। আজ শনিবার ভোরে নোটাবেকী খাল এলাকায় একটি রয়েল বেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে। এসময় তার সাথে থাকা মৌয়ালরাও লাঠিসোটা নিয়ে বাঘের মুখ থেকে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে তিনি মারা যান। পরে বাঘটি তাকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী খবরটি নিশ্চিত করে জানান, মৌয়ালদের কাছ থেকে সংবাদ পেয়ে বনবিভাগের লোকজন নোটাবেকী নামক স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!