বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মোটরযানের উপর মোবাইল কোর্ট, দায়িত্বরত পুলিশ অফিসার সহ আহত-৪

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান এর নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা প্রাশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে হাতিকাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল’২৪) বিকাল ৫.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে হাতিকাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১), মোট দুইটি মামলা ও ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম সাইফ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোটরযান পরিদর্শক মো: আবু জামাল।

উল্লেখ্য, মোবাইল কোর্ট চলাকালীন বেপোরোয়া গতিতে চালকসহ দুইজন আরোহী হেলমেট বিহীন অবস্থায় ট্রাফিক সিগনাল অমান্য করে মোবাইল কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্য এস আই মো: রতন ইসলাম কে গুরুত্ব আহত করেন এতে মোটরসাইকেলটির সামনের অংশ ভেঙ্গে যায় চালকসহ আরোহী আহত হন। আহত ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!