বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

কালিগঞ্জে ডিআরএম কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করলেন সাঈদ মেহেদী

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬৩২ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী স্মরনীয় করে রাখতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়ছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২০) বেলা ১২ টায় অত্র কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিয্দ্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন শেষে অত্র কলেজের নবগঠিত কমিটির গর্ভানিং বোর্ডির সদস্যবৃন্দের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসারের সঞ্চালনায় ও কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শেখ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য সাঈদ মেহেদী। সাঈদ মেহেদী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে। সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য এস এম শাহাবুদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের সদস্য এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ। কলেজের অধ্যক্ষ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ কর্ণারে শতাধিক ছবি স্থাপন করা হয়েছে। এছাড়াও জন্মের পর থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সন ও তারিখ উল্লেখ করে এক নজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর স্মরণি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কলেজের সকল ছাত্র-ছাত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণ নিতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!