মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় বাস নি য় ন্ত্র ণ হা রি য়ে খাদে, ১০ জন আ হ ত গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা সদরের তালতলা থেকে অ জ্ঞা ত নারী (৪০)’র লা শ উ দ্ধা র লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান

বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন’র শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) (অতিরিক্ত আইজিপি)।

মঙ্গলবার দুপুরে র‍্যাবের হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর, পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে র‍্যাবের মহাপরিচালক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বি‌শেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে র‍্যাব সদর দফতরের এডিজি এডমিন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ (বিপিএম), র‍্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব-৮ তাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিপিএম (বার), টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, টুঙ্গিপাড়া পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আলীদুর রহমান হীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!