শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার-আশাশুনী  সড়কের নওয়াপাড়া আব্দুল জলিলের বাড়ির সামনে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নারী ওমরা হ্বজযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নিহতরা হলেন,খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৬০), একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হজ পালনের জন্য ফজিলা খাতুন ও আছিয়া খাতুন শুক্রবার ভোরে ইজিবাইক যোগে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে তাদের বহনকৃত ইজিবাইক নওয়াপাড়ার আব্দুল জলিলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা মাছ বহনকারী পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। স্থানীয়রা আশাশুনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত আছিয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।  ইজিবাইকে থাকা  একই এলাকার অপর তিন হ্বজযাত্রী আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন, আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির ও ইজিবাইক চালক ফজর আলী আহত হন। তাদের সকলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ব্যাপারে  আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে  উপপরিদর্শক মহিদের নেতৃত্বে থানা পুলিশ পৌছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করেন। লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!