শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি’২৪) বিকালে উপজেলার ধনদিয়া ইউনিয়নের কাটাখালি স্কুল মাঠে উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভেল্যু চেইন উপপ্রকল্পধীন মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।

উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমানের সভাপতিতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। ধানদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ মিলন হোসেন, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা ও ফোকাল পার্সন (আরএমটিপি) কৃষিবিদ নয়ন হোসেন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। মাঠ দিবসে উপস্থিত কৃষকরা তাদের উৎপাদিত সরিষার ফলন সম্পর্কে আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!