বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে জেলে আটক

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে
সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের সময় শেখ নাফিজ হোসেন (৪৭) নামের এক জেলেকে হাতেনাতে আটক করেছে কোবাদক স্টেশনের বনরক্ষীরা।
বুধবার সকাল সাতটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হাড়িপোতা খাল থেকে তাকে আটক করা হয়। সে খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মৃত শেখ সিদ্দিক হোসেনের ছেলে।এসময় বিষ দিয়ে শিকারকৃত নয় কেজি চিংড়ি মাছ, চার বোতল বিষ, একটি নৌকা ও ভেসালী জাল জব্দ করা হয়। 
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন বলেন, নিয়মিত টহলের সময় কোবাদক স্টেশন অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে নাফিজকে আটক করা হয়। অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তিনি ৪১ কম্পাটমেন্টের হাড়িপোতা খালে বিষ ঢেলে মাছ শিকার করছিলেন। তিনি আরও বলেন, বিষ দিয়ে মাছ শিকারের ফলে বংশ বিস্তার বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি অনেক প্রজাতির মাছ ধ্বংস হয়ে থাকে। মোবরক হোসেন বাদি হয়ে নাফিজ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারী চক্রের ব্যাপারে তথ্য দিলে বনবিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!