বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের মিড টার্ম রিভিউ মিশন কর্তৃক গোপালগঞ্জ পৌর এলাকার বিভিন্ন চলমান/সম্পাদিত স্কীম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব ব্যাংকের খুলনা রিজনের একটি প্রতিনিধি দল এবং এলজিইডি’র কর্মকর্তাবৃন্দ গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন চলমান/সম্পাদিত প্রকল্প পরিদর্শন করেন।

এসময় বিশ্বব্যাংকের নগর উন্নয়ন বিশেষজ্ঞ এবং টাস্ক টিম লিডার (টিটিএল) মানশা চেন, পরামর্শদাতা মিক উইন্টার, হুরায়রা জাবিন, এস এম হাফিজ আল মামুন, প্রোগ্রাম সহযোগি জিনিয়া সুলতানা এবং এলজিইডি’র এলজিসিআরআরপি’র সমন্বয়কারী ও প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, মেয়রের সহকারী নাড়ু গোপাল সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধি দল গোপালগঞ্জ পৌরসভায় পৌঁছালে সেখানে গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ব ব্যাংক থেকে পরিদর্শনে আসা প্রতিনিধিগণ ও প্রকল্প পরিচালক বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

এদিকে গোপালগঞ্জ পৌরসভাকে নান্দনিক সৌন্দর্যে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে ভবিষ্যৎ মাস্টার প্ল্যানগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় সেদিকে জোর দিতে সংশ্লিষ্টদেরকে জননন্দিত মেয়র শেখ রকিব হোসেন বিশেষভাবে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!