শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় কৃষিকাজে জড়িয়ে পড়ছেন নারীরা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

আগে সাধারণত গ্রামের পুরুষরা মাঠে কাজ করতেন। আর নারীরা ঘরবাড়ির পাশাপাশি কৃষিকাজে পুরুষকে সহযোগিতা করতেন। বর্তমানে দেশের অনেক জায়গায় প্রত্যক্ষভাবে কৃষিকাজে নারীরা জড়িয়ে পড়েছেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সেই দৃশ্যই চোখে পড়ল। এখানে নারী শ্রমিকরা কৃষিকাজে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন। কৃষিকাজে নারীর এ অংশগ্রহণ তাদেরকে স্বাবলম্বী করে তুললেও তারা পুরুষের সমান মজুরি পাচ্ছেন না।

সরেজমিনে দেখা গেছে, অত্র এলাকার নারীরা এখন আর ঘরে বসে নেই। পুরুষের পাশাপাশি মাঠে কাজ করে যাচ্ছেন দল বেঁধে। স্বামী সন্তানের পাশাপাশি তারাও মাঠে কাজ করছেন। বিশেষ করে দরিদ্র, অভাবী নারীরা পুরুষের পাশাপাশি মাঠে শ্রম বিক্রি করছেন।

উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে কাজ করতে আসা নারী শ্রমিক বাসন্তি রানী, কাজলী রানী, সুফিয়া বেগম, শিল্পী বেগম জানান, আমরা পুরুষ শ্রমিকের ন্যায় কাজ করলেও তাদের সমান মজুরি পায় না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে অত্র উপজেলায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ হচ্ছে। আর এসব ফসলি জমিতে পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকরা বেশি কাজ করছেন। ভূমিহীন পরিবারের পুরুষ শ্রমিকরা রিকশা-ভ্যান ও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জেলায় চলে যায়। সংসারের খরচ চালানোর জন্য নারী শ্রমিকরা শ্রম বিক্রি করছেন।

এদিকে উপজেলার ১২ ইউনিয়নে শত শত নারী শ্রমিক কৃষি কাজ করে এখন স্বাবলম্বী হয়ে উঠছেন। দৈনিক ১৫০ টাকা থেকে ২০০ টাকা মুজরি পাচ্ছেন তারা। পাশাপাশি এই উপজেলার নারী শ্রমিকরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরু ছাগল হাস মুরগি পালন করছে। কৃষি কাজ করে গরুর খাবার এবং কিস্তির টাকা পরিশোধ করছেন তারা। তবে কৃষিকাজে নারীর এ অংশগ্রহণ তাদেরকে স্বাবলম্বী করে তুললেও তারা পুরুষের সমান মজুরি পাচ্ছেন না।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, উপজেলা কৃষি অফিস নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা করছে। প্রশিক্ষণ নিয়ে অনেক নারী শ্রমিক কৃষি কাজ করে স্বাবলম্বী হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!