
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার প্রতিথযশা সাংবাদিক ও বিশিষ্ট সমাজকর্মী দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জীর ৬২ তম জন্মদিন পালন করা হয়।
প্রেসক্লাবের হল রুমে জন্মদিন পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাংবাদিক কেএম শাহীনুর রহমান, কাজী লিয়াকত, সুমন রায় গনেশ প্রমুখ।