শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় আমন ধান সংগ্রহে ‘কৃষকের অ্যাপের’ মাধ্যমে ১৮৮ কৃষক নির্বাচন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়। লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা প্রমুখ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ৫৬৫ টন ধান ৩০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান জানান, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ৪৭১ জন কৃষক আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক ১৮৮ জন কৃষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রত্যেক কৃষক তিন টন করে ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!