রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পড়া হয়েছে
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে বনবিভাগের অভিযানে বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অনুমান ৬০কেজি মাংস উদ্ধার করা হয়েছে। বনবিভাগের ধারণা মাংসগুলো হরিণের।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের ক্লোজারের পাশ থেকে এক বস্তা ও নিকটবর্তী খাল থেকে এক বস্তা সহ দুই বস্তা  মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের পরিমান অনুমান ৫০ থেকে ৬০ কেজি।

জানা যায়, বনবিভাগ বুড়িগোয়ালিনী ও কলাগাছিয়া ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে চোরা শিকারীদের ফেলে যাওয়া দুই বস্তা মাংস উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন উদ্ধারকৃত মাংস গুলি কলাগাছিয়া ষ্টেশনে জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের জন্য জোর তৎপরতা চলছে এবং বন আইনে এ ব্যাপারে মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!