শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে উপকারভোগী নারীদের মাঝে উত্তরণের হাইজিনকিট বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

বে-সরকারী সংস্থা উত্তরণের বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতাবৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনী উপজেলার ৩৪৬৬ জন উপকারভোগী নারী ও কিশোরীর মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আশাশুনী সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দাতা সংস্থা শেয়ার (SHARE) এর র্অথায়নে ডব্লিউএইচএইচ (WHH) এর সহোযোগতিায় উক্ত হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএইচএইচ প্রতিনিধি রেজাউল করিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার এমদাদুল হকসহ প্রকল্পের স্টাফ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

উত্তরণের প্রজেক্ট ম্যানেজার এমদাদুল হক জানান, উক্ত প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার প্রতাপনগর,আনুলিয়া,শ্রিউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ৩৪৬৬ জন (নারী-২৪৬৬ ও মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী-১০০০ জন) উপকারভোগীদের মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়। এ সময় প্রতিটি প্যাকেজে এন্টিসেপটিক সাবান ১০০ গ্রাম ১০ টি,ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম প্যাকেট ২.৫ কেজি,স্যানেটারি ন্যাপকিন ১০ পিসের ৫ প্যাকেট, ২০ লিটার বালতি ১টি কভারসহ,মগ ১.৫ লিটার ১টি,লিফলেট ১টি বিতরণ করা হয়।

এছাড়া খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর,কয়রা সদর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৩৪৬৬ জন (নারী-২৪৬৬ ও মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী-১০০০ জন) উপকারভোগীদের মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!