বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

ফিলিস্তিনি মুসলমানদের উপরে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা 

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলি অমানবিক অত্যাচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন, শান্তিপূর্ণ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র, যুব, আইম্মায়ে ও জমইয়াতে হিযবুল্লাহ রাজাপুর উপজেলা শাখা এ আয়োজন করে।

আজ শনিবার ১৪ অক্টোবর সকাল ১০ টায় রাজাপুর উপজেলা জামে মসজিদে শান্তিপূর্ণ আলোচনা সভা শেষে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজাপুর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। 

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন, তাদের পণ্য বর্জন, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি মুসলমানদের সকল ধরনের সহায়তা প্রদান, নিজেদের মধ্য থেকে ফান্ড তৈরি করে ফিলিস্তিনি মুসলমানদের প্রেরণ সহ ফিলিস্তিনিদের স্বাধীনতা কামনা করেন। মানববন্ধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ রাজাপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, সহ সভাপতি মাওঃ আমিনুল ইসলাম নেছারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ আরিফুর রহমান, তালিমে তরিকত মাওঃ মোস্তাফিজুর রহমান, সদস্য আলহাজ্ব আহসান হাবীব সোহাগ, ছাত্র হিযবুল্লাহ রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওঃআবু বকর ছিদ্দিক সহ ছাত্র, যুব, আইম্মায়ে ও জমইয়াতে হিযবুল্লাহ’র ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!