বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

তালায় রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বটতোলা থেকে অপূর্ব হোটেল অভিমুখে (সরুলিয়া ইউপি-সুড়িঘাটা বাজার রোড) সোমবার সকালে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হাসান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আব্দুর রব পলাশ, সাংবাদিক মুজিবুর রহমান, আব্দুল জব্বার, শাহীনসহ ও স্থানীয় জনগণ।

এরপর সংসদ সদস্য খুলনা বাগেরহাট সাতক্ষীরা প্রকল্পের আওতায়( কইঝ-জওউচ) ইসলামকাটি ইউনিয়নের পরানপুর ইসরাইল হাউজ থেকে সুজনশাহা বাজার এবং সুজনশাহা বাজার থেকে পরানপুর শশ্মানঘাট অভিমূখে সড়ক দুটির উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বাস্তবায়াধীন এই সড়কের উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবার পাশাপাশি অত্র এলাকার মানুষের ব্যবসায়িক প্রসারসহ কৃষিজাত পণ্য অতিসহজেই বাজারজাত করতে পারবে বলে এলাকাবাসী আশাবাদী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!