শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুক্তাগর ইউনিয়নের সাংগর গ্রামে ১ লা অক্টোবর রবিবার সকাল ৯ টার সময় এই ঘটনা ঘটে। হামলার স্বীকার একই গ্রামের মৃত ইসাহাক আলী মৃধার ছেলে আঃ বারেক মৃধা। ঘটনার পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হামলার স্বীকার আঃ বারেক মৃধা অভিযোগ করে বলেন, তার ছোট ভাই মোঃ মাহাবুব মৃধার সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার সকালে বারেক মৃধা তার গরু নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সাংগর লাইনে গরু চড়াতে যায়। এ সময় তার ছোট ভাই মাহাবুবের ইন্ধনে স্থানীয় মৃত মোকলেস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মাসুম হাওলাদার পেছন থেকে এসে দাও দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। এতে বারেক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত ভেবে মাসুম পালিয়ে যায়। চলে যাওয়ার কিছুক্ষন পরে ওই স্থানে মৃত শাহজাহান মোল্লার ছেলে মোঃ তুষার (১৬) গরু চড়াতে গিয়ে বারেক মৃধাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখতে পায়। এরপরে প্রথমে ভাই মাহাবুবকে ডেকে আনলে সে ভাইকে দেখে কিছু না বলে চলে যায়। পরে তুষার বারেক মৃধার বাড়ি গিয়ে বললে স্বজনরা ঘটনাস্থল থেকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

এ ব্যাপারে অভিযুক্ত মোঃ মাহাবুব মৃধা তার উপরে বড় ভাইয়ের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, বড়ভাই আমাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য আমার বিরুদ্ধে এইসব অভিযোগ দিচ্ছে। এই ঘটনার কিছুই আমি জানিনা।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!