শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। সচেতনতার অভাবে মানুষের জীবন হানীও ঘটছে। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাসস্থল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতন করে গড়ে তোলা প্রয়োজন। 

সেই উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ট ইন প্রকল্পের সিপিটি এর কারিগরি সহযোগিতায় সাতক্ষীরার শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ১২০০ গ্রামবাসীর উপস্থিতিতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক একটি মাঠ মহড়া প্রদর্শিত হয়।

উক্ত মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার, আড়পাঙ্গাশিয়া পি. এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, সমাজসেবক বিধান কুমার জোয়ারদার, সার্বিক তত্বাবধানে ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, আরও উপস্থিত ছিলেন সিসিডিবির বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ, শ্যামনগর উপজেলার সিপিপি এর টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সিপিপি এর টিম লিডার মোঃ ফজলুল করিম প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন পূর্বেও হয়েছে, বর্তমানে হচ্ছে, আগামীতেও হবে। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে। আমরা এই দুর্যোগ এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় তার জন্য মানুষকে সচেতন করতে আজ এই মাঠ মহড়া।

বক্তারা আরও বলেন, দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন।

দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া আয়োজন করার জন্য সিসিডিবি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!