শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশু ছাত্রীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই  শিশু  ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের  কুড়িকাহুনিয়া গ্রামের একটি পুকুর থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

মারা যাওয়া শিশুরা হলো, কুড়িকাহনিয়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (০৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (০৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু ওয়ানের ছাত্রী।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ মৃতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান,মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরের পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা।এরই মধ্যে লোক চক্ষুর অন্তরালে পুকুরের পানিতে ডুবে যায় তারা। এদিকে দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বিকেল চারটার দিকে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে যেয়ে আনিকাকে ভাসতে দেখে। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গেলে জান্নাতের মরদেহের স্পর্শ পায় উদ্ধারকারীরা।

উদ্ধারের পরপরই তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। খুবই দুঃখজনক এটি। লাশ দুটি উদ্ধার করে দাফনের জন্য অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!